1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় সাবেক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ

  • প্রকাশিত : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৬২ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এমদাদুল হক ভরসার পক্ষে সাবেক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের উদ্যোগে এক বিশাল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকালে কাউনিয়া উপজেলার প্রাণকেন্দ্র তপিকল বাজারে এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কাউনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মানিক সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন অরেঞ্জ।
গণসংযোগ ও শোডাউনে প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের স্লোগানে তপিকল বাজার এলাকা মুখরিত হয়ে ওঠে। গণসংযোগে অংশ নেওয়া নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলহাজ্ব এমদাদুল হক ভরসাকে বিজয়ী করার জন্য সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলামসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগকালে রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এমদাদুল হক ভরসাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি দীর্ঘদিন ধরে এই অবহেলিত অঞ্চলের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং সন্ত্রাস, দখলদারিত্ব, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার ভূমিকা পালন করে আসছেন।”
তিনি আরও বলেন, “এলাকার বেকার সমস্যা দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে আলহাজ্ব এমদাদুল হক ভরসাকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদে পাঠাতে পারলে আমরা আমাদের ন্যায্য উন্নয়ন আদায় করে নিতে পারব। আগামী দিনের সার্বিক উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি