1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পীরগাছায় নানা আয়োজনে চ্যানেল এস’র বর্ষপূর্তি উদযাপন

  • প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পাঠ করা হয়েছে

হাবিবুর রহমান হাবিব,পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় নানা আয়োজনে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস’ এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩১ জানুয়ারী ২৬) বিকেলে প্রেসক্লাব পীরগাছায় কেক কাটার মধ্যদিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চ্যানেল এস’ এর  উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন পাটোয়ারী’র আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ কংগ্রেস রংপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম পাটোয়ারী।

আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি তাজরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,আমিনুল ইসলাম পাটোয়ারী এডভোকেট জর্জ কোট,রংপুর,গণঅধিকার পরিষদের পীরগাছা উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আসাদুল ইসলাম জিহাদ, প্রেস ক্লাব পীরগাছা সভাপতি ও দৈনিক পরিবেশ পত্রিকা প্রতিনিধি তোজাম্মেল হক মুন্সী, সিনিয়র সাংবাদিক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহ কামাল ফারুক লাবু,দৈনিক করতোয়া প্রতিনিধি এম খোরশেদ আলম, মাই টিভি প্রতিনিধি খুরশীদ আলম, প্রথম খবর প্রতিনিধি শাহ জাহান সিরাজ মাসুদ,কালবেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান,আনন্দ টেলিভিশন প্রতিনিধি মোস্তাক আহমেদ বাবু,খোলা কাগজ প্রতিনিধি লাভলু মিয়া,দাবানল প্রতিনিধি হাফিজার রহমান,বিনোদন ধারা প্রতিনিধি হারুন অর রশিদসহ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে চ্যানেল এস’এর উত্তরোত্তর সাফল্য, দেশের গণমাধ্যমের অগ্রগতি এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এসময় বক্তারা বলেন, চ্যানেল এস দেশের গণমাধ্যম অঙ্গনে একটি ইতিবাচক ধারা সৃষ্টি করেছে এবং আগামীতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনগণের পাশে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি