1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, কার্যনির্বাহী কমিটি পুনর্বহাল

  • প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার পাঠ করা হয়েছে

সোহেল রানা, আশুলিয়া (সাভার) প্রতিনিধি
আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) ক্লাব কার্যালয়ে আয়োজিত এক জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য (২০২৬–২০২৭) প্রাক্তন কার্যনির্বাহী কমিটিকে পুনর্বহাল ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে পূর্বের কমিটির নেতৃত্বের ওপর আস্থা রেখে পুনরায় দায়িত্ব প্রদান করা হয়। পুনর্বহাল হওয়া কমিটিতে মোঃ কামাল হোসেন সভাপতি, মোঃ আল শাহরিয়ার বাবুল খান সাধারণ সম্পাদক এবং মোঃ শরিফুল হক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় আশুলিয়া রিপোর্টার্স ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামী দিনগুলোতে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সভা শেষে নবায়িত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশুলিয়া অঞ্চলে সাংবাদিকদের অধিকার ও পেশাগত উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি