জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়ায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ কাউনিয়া শাখার সভাপতি ও উপ-প্রশাসনিক কর্মকর্তা ফারুক হাসান,সাধারণ সম্পাদক ও প্রসেস সার্ভার হায়দার আলী, ভূমি অফিস সহকারী আফিয়া বেগম,এলজিইডি অফিস সহকারী নাজমা সুলতানা, কৃষি অফিস সহকারী সাইফুল ইসলাম প্রমূখ।
বক্তারা অবিলম্বে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবী জানিয়েছেন। আগামী ৫ ফেব্রুয়ারী পর্যন্ত এ কর্মসূচী পালন অব্যাহত থাকবে।
Leave a Reply