1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

দ্বীপ হাতিয়ার মানুষ আনন্দের বদলে ভীত-সন্ত্রস্ত: হান্নান মাসউদ

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পাঠ করা হয়েছে

আমির হামজা, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেছেন, নির্বাচনে বিজয়-পরবর্তী সময়ে দ্বীপ হাতিয়ার মানুষ যেখানে আনন্দ-উল্লাস করার কথা, সেখানে তারা ভীত-সন্ত্রস্ত হয়ে দিন পার করছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, “এই কয়দিনে পুরো হাতিয়ায় ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে। মানুষের ওপর হামলা, ঘরবাড়ি পোড়ানো, ব্যবসা প্রতিষ্ঠানে হামলাসহ নানা অপকর্ম করা হয়েছে। হাতিয়ার ইতিহাসে এমন তাণ্ডব আর কোনো নির্বাচনে কখনো চালানো হয়েছে বলে আমার মনে হয় না।”

তিনি আরও বলেন, “হাতিয়ার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের নির্বাচন উপলক্ষে হাতিয়ায় এনে দ্বীপের সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তোলা হয়েছে। গত কয়েক দিনে প্রায় সাড়ে চারশ’ বাড়িঘরে হামলা করা হয়েছে। শতাধিক দোকান লুটপাট ও ভাঙচুর করা হয়েছে। সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, জুলাই অভ্যুত্থানের মতো লোকজন আহত হয়ে পড়ে আছে। আমরা হাতিয়ার মানুষ এ তাণ্ডব থেকে মুক্তি চাই।”

হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, ভোটের দিন সকালে তার গাড়িতে এবং তার স্ত্রীসহ বাবা ও ভাইদের ওপর কয়েকবার সশস্ত্র হামলার ঘটনা ঘটে। কয়েকজন সাংবাদিককে পিটিয়ে আহত করা হয়। এসব হামলার নেতৃত্ব দিয়েছেন ধানের শীষের প্রার্থী মাহবুবুর রহমান শামীম। তবে হাতিয়ার মানুষ ব্যালটের মাধ্যমে সন্ত্রাসীদের প্রতিহত করেছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রমনা থানার আমির অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, উপজেলা আমির মাস্টার বোরহান উদ্দিন, জামায়াতের পৌরসভার মেয়র প্রার্থী সাব্বির আহমেদ তাফসির, উপজেলা যুব শক্তির আহ্বায়ক ইউসুফ রেজা, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল কাদেরসহ হামলায় আহত এনসিপির প্রায় ১০ জন নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি