1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধা ৪ আসনের ভোট বাতিল ও ফলাফল স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ বার পাঠ করা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ ৪ আসনের ১০ টি কেন্দ্রে ভোট কারচুপির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ই ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শহরের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ -৪ আসনের দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী আব্দুর রহিম সরকার।

তিনি বলেন, বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিরা ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়,গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোচাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দামগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ১০ টি কেন্দ্রে পোলিং এজেন্টদের জোরপুর্বক বের করে দিয়ে ধানের শীষ প্রতীকে জাল ভোট দেয়।

তিনি আরো অভিযোগ করেন, তিনি এসব অনিয়মের কথা জানতে পেরে ভোটকেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসার কে ব্যবস্থা নিতে বললে বিষয়টি আমলে নেন নি। পরে তিনি সহকারী রিটানিং অফিসার ও রিটার্নিং অফিসার কে প্রাথমিকভাবে মৌখিক অবহিত করা সহ লিখিত অভিযোগ করেন। অভিযোগ সমুহের বিপরীতে ছবি, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছে বলে জানান।

তিনি অতিদ্রুত দখলকৃত কেন্দ্রে ফলাফল বাতিল করে পুনোরায় ভোট গ্রহনের দাবি জানান। সংবাদ সম্মেলনে জেলার জামায়াত দলীয় সংসদ সদস্যরা সহ জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি