1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবি: পীরগাছায় বিএনপির বিক্ষোভ ও আলটিমেটাম

  • প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পাঠ করা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে ভোট কারচুপি ও ফল বিপর্যয়ের অভিযোগ তুলে পীরগাছায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পীরগাছা ইউনিয়ন পরিষদ মোড়ে আয়োজিত এক বিশাল সমাবেশে নেতাকর্মীরা এই ঘোষণা দেন। এর আগে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা অভিযোগ করে বলেন, “রংপুর জেলায় পরিকল্পিতভাবে নির্বাচনী ‘ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপি প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে রংপুর-৪ আসনে আমাদের প্রার্থী এমদাদুল হক ভরসার জয় সুনিশ্চিত থাকলেও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যতক্ষণ পর্যন্ত এই জেলা প্রশাসককে (ডিসি) অপসারণ করা হবে না এবং স্বচ্ছভাবে ভোট পুনর্গণনার ব্যবস্থা নেওয়া হবে না, ততক্ষণ পীরগাছা ও কাউনিয়ার সাধারণ মানুষ রাজপথ ছাড়বে না।”

সংখ্যালঘু ও স্থানীয় জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, “পীরগাছার সর্বস্তরের মানুষ, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তার দায়িত্ব বিএনপির। ব্যক্তিগত কোনো বিরোধ বা দখলবাজির জন্য কেউ যেন রাজনীতির নাম ব্যবহার করতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।”

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে রংপুর-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আখতার হোসেন ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। মাত্র ৯,৪০২ ভোটের এই ব্যবধানকে ‘সুকৌশল কারচুপি’ হিসেবে দাবি করছে স্থানীয় বিএনপি।

বিক্ষোভ সমাবেশে রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে পুনরায় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, উপজেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি