মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ, নন্দীগ্রাম প্রতিনিধিঃ
মোসাদ্দেক হোসেন এর পাঠানো তথ্যচিত্রে ডেস্করিপোর্ট
রোজার মাস শুরু হতে আর মাত্র ১-২ দিন বাকি থাকলেও বগুড়া স্থানীয় বাজারগুলোতে এখনই লাগামহীনভাবে বাড়তে শুরু করেছে চাল, ডাল, তেল, চিনি ও পেঁয়াজসহ প্রায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, যা সাধারণ ও নিম্নআয়ের মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।শহরের পুরাতন বাজার, বাজারগুলোতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা এবং ভোজ্যতেলের দাম লিটারে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি নতুন করে চড়াও হয়েছে ব্রয়লার মুরগি ও গরুর মাংসের বাজারদর।
সাধারণ ক্রেতাদের অভিযোগ, এক শ্রেণীর অসাধু সিন্ডিকেট ও মজুতদাররা রোজা আসার আগেই বাড়তি মুনাফা লোটার আশায় কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে, অথচ বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ লক্ষ্য করা গেছে।
খুচরা বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে দাম বাড়ায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে, অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার প্রভাব বাজারে খুব একটা পরিলক্ষিত হচ্ছে না।
মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষগুলো বলছেন যে রোজার আগে যদি পণ্যের দাম এভাবে বাড়তে থাকে তবে রমজান মাসে সাধারণ ইফতার ও সেহরি জোগাড় করা তাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়বে, তাই বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ ও কঠোর তদারকি এখন সময়ের দাবি।
Leave a Reply