1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

হাতিয়ায় ছাত্রদল নেতার ঘরে আগুন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পাঠ করা হয়েছে

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নে গভীর রাতে একটি বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-নাট্য বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী সুজনের বসতঘর ও মূল্যবান মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে চানন্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নলেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা যায়, ছাত্রদল নেতা ইয়াসিন আলী সুজনের নলেরচর গ্রামের বাড়িতে তার বাবা বেলাল মিয়া বসবাস করতেন। তবে ঘটনার সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না। রাতের নিস্তব্ধতায় দুর্বৃত্তরা আমার বসতঘরের দরজায় তালা লাগিয়ে ঘরে আগুন ধরিয়ে দিয়েছে বলে ইয়াছিন আলী জানান।
ঘর থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় তারা ঘরের দরজা খুলতে গিয়ে দেখতে পান বাইরে থেকে তালা লাগানো। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও ততক্ষণে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য মূল্যবান মালামাল পুড়ে যায়।

স্থানীয়রা জানান, দূর থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখে তারা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে পুরো ঘরটিতে আগুন ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত ছাত্রদল নেতা ইয়াসিন আলী সুজন বলেন,
“আমার বাবা ঘরে না থাকায় প্রাণে রক্ষা পেয়েছেন। ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে আগুন দেওয়া হয়েছে। এটা পরিকল্পিত হামলা।”

ইয়াসিন আলী সুজন আরও অভিযোগ করে বলেন,
প্রকল্প বাজারে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে ধর্ষণের অভিযোগের বিষয়টি নিয়ে আমি প্রকাশ্যে বলেছি যে অভিযোগটি মিথ্যা। এর জেরেই সন্ত্রাসীরা আমার ঘরের দরজায় তালা দিয়ে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন বলেন, নির্বাচনের পর থেকে এলাকায় একের পর এক সহিংস ঘটনা ঘটছে। শান্ত হাতিয়াকে আগুন আর হামলা চালিয়ে অশান্ত করে তোলা হচ্ছে। আগুন সন্ত্রাস কোনো দলের জন্যই কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

হাতিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক শামসুল তিব্রিজ বলেন, আমি আপনাদের মাধ্যমে মাত্র বিষয়টি শুনেছি। খবর নিয়ে বিস্তারিত বলতে পারব।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, নির্বাচন পরবর্তী সময়ে হাতিয়ায় একের পর এক সহিংস ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি