1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রাজারহাটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পাঠ করা হয়েছে

মো:ফেরদৌস আহমেদ মিরাজ, রাজারহাট (কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান এর সভাপতিত্বে উপজেলা আইসিটি অফিসার মো. রেজাউল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহমেদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ্যাড. শফিকুল ইসলাম , সদস্য সচিব, সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিন, সেক্রেটারী এ্যাড. আহাম্মদ আলী,
রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সরকার অরুণ যদু, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন, প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গকারী ভাষা শহিদদের আত্মত্যাগ কখনোই ভুলবার নয়। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
পরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি