1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রাম উপজেলা প্রশাসনিক কর্মকর্তাদের সাথে নব-নির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময়

  • প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রশাসনিক কর্মকর্তাদের সাথে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেনের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। শুরুতেই পরিচয় পর্ব শেষে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক, বগুড়া-০৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা প্রাণীসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা (ভারপ্রাপ্ত) স্বাস্থ্য ককর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার (ভারপ্রাপ্ত) আফতাব উদ্দিন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা নার্গিস আক্তার, পল্লী বিদ্যুতের ডিজিএম কায়সার রেজা, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি