1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতি শাকিলের বহিষ্কারাদেশ প্রত্যাহার, ফিরলেন স্বপদে

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে বহিষ্কৃত নন্দীগ্রাম মনছুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ও নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের ১নং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ আহম্মেদ শাকিলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বগুড়া জেলা ছাত্রদল।
(৯ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের (দপ্তর) সোহান ইসলামের সই করা চিঠিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। বিষয়টি নিয়ে সংগঠনের ভেতরে আলোচনা-পর্যালোচনার পর সংশ্লিষ্ট নেতৃবৃন্দের আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হয়।
পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে, তার বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তিনি পুনরায় স্বপদে দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে বগুড়া জেলা ছাত্রদল-এর সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ সিদ্ধান্তটি অনুমোদন করেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
দলীয় সূত্র আরও জানায়, ভবিষ্যতে সংগঠনের শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। সকল নেতাকর্মীকে দলীয় নিয়ম-নীতি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর মোঃ ফিরোজ আহম্মেদ শাকিল বলেন, “আমি সবসময় দলের সিদ্ধান্তকে সম্মান করি এবং ভবিষ্যতেও দলের কমান্ড মেনে চলবো। সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
তিনি আরও বলেন, দল যে আস্থা ও সুযোগ দিয়েছে, তা রক্ষা করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি