1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বদলি ঠেকাতে মরিয়া বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১১১ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার নিহা,পঞ্চগড় সংবাদদাতাঃ
পঞ্চগড়ের বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ কে এম ওয়াহিদুজ্জামানকে বদলি করার পরও তিনি কার্যালয় ত্যাগ না করায় জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। বদলি আদেশ জারির চার মাস পেরিয়ে গেলেও তিনি নতুন কর্মস্থলে যোগদান না করে উল্টো বদলি ঠেকাতে তৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, সম্প্রতি তিনি জেলা কার্যালয়ের কিছু কর্মচারীর ওপর চাপ প্রয়োগ করে অধিদপ্তরে আরও কিছুদিন বোদায় দায়িত্ব পালনের জন্য লিখিত আবেদন করিয়েছেন।

জানা যায়, ২০২০ সালের ডিসেম্বরে তিনি বোদা উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। কিছুদিন পর জেলা কার্যালয়ের উপপরিচালক বদলি হলে ওই পদটির অতিরিক্ত দায়িত্বও পান তিনি। একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালনের কারণে সরকারি নিয়ম অনুযায়ী গত বছরের নভেম্বরে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বদলি করা হয়।

এদিকে লায়লা আক্তারসহ একাধিক সেবাপ্রার্থী অভিযোগ করে বলেন, ভিডাব্লিউবি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য বারবার উপজেলা কার্যালয়ে গেলেও সংশ্লিষ্ট কর্মকর্তাকে পাওয়া যায় না। তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী জানান, কর্মকর্তার অসদাচরণে তারা অতিষ্ঠ। বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাদের দিয়ে উপজেলায় বহাল থাকার পক্ষে লিখিত আবেদন করানো হয়েছে বলেও অভিযোগ করেন তারা। তারা অবিলম্বে এই বিতর্কিত কর্মকর্তার বদলির আদেশ বহাল রেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং উপপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা এ কে এম ওয়াহিদুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি