1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,সংসদে নারীর প্রতিনিধিত্ব বাস্তবতা ও প্রত্যাশা এই প্রতিপাদ্য কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাইবান্ধা নারী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার (৮ই মার্চ) দিবসটি উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা পৌর শহরের আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজের সামনে দুর্বার নেটওয়ার্ক গাইবান্ধা, নারী পক্ষ, ওয়েভ, পিএফজির যৌথ উদ্যোগে এই নারী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দূর্বার নারী নেটওয়ার্কের সভাপতি মাজেদা খাতুন কল্পনার সভাপতিত্বে এতে বক্তব্য দেন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ও ডিবিসির টেলিভিশনের জেলা প্রতিনিধি রিক্তু প্রসাদ, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্ত্তী, জেলা পরিবেশ ক্লাবের সভাপতি গোলাম রব্বানী মুসা, গাইবান্ধা প্রেসক্লাবের সহ- সভাপতি রেজাউন্নবী রাজু, সোমা ইসলাম, বিপুল কুমার দাস সহ অন্যরা।

বক্তারা নারী সহ রাষ্ট্রের সকল নাগরিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার পক্ষে দুর্ণীতিমুক্ত, বৈষম্যহীন এবং মানবিক গঠনের জন্য, চলমান কাঠামোতে সংরক্ষিত নারী আসনে মনোনায়নে নীতিমালা লিখিত, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সংসদীয় স্ট্যান্ডিং কমিটি এবং নেতৃত্ব পর্যায়ে নারী সংসদ সদস্যর অংশগ্রহণ ও অর্থবহ ভুমিকা নিশ্চিত করা সহ ৬ দফা দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি