1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নওগাঁয় পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ে ভেসে এলো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পাঠ করা হয়েছে

নওগাঁ জেলা আওয়ামী লীগের ভাঙা ও পরিত্যক্ত দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার হওয়ার ঘটনা ঘটেছে। ছাত্র-জনতার আন্দোলনের পর দীর্ঘদিন বন্ধ থাকা ওই কার্যালয়ে শনিবার (৭ মার্চ) সকালে হঠাৎ করেই ভাষণটি শোনা যায়।

জানা যায়, কার্যালয়ের তৃতীয় তলায় একটি ছোট মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়। তবে কে বা কারা কখন মাইকটি স্থাপন করেছে তা জানা যায়নি। ঘটনাস্থলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকেও দেখা যায়নি।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন তার ফেসবুক আইডিতে ৩১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন, যেখানে ভাষণ প্রচারের দৃশ্য দেখা যায়।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মো. নিয়ামুল হক জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। পরে স্থানীয় লোকজন মাইকটি খুলে নিয়ে গেছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি