1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

হাতিয়ায় বুড়িরচর উপস্বাস্থ্য কেন্দ্রে বিমান চন্দ্র আচার্য্যের বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পাঠ করা হয়েছে

হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া
নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিমান চন্দ্র আচার্য্যের বদলি জনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার ( ৭ মার্চ) সকালে বুড়িরচর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী এবং এলাকাবাসীর উপস্থিতিতে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিমান চন্দ্র আচার্য্য নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে এলাকার মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন। তাঁর কর্মনিষ্ঠা ও মানবিক আচরণ স্থানীয় মানুষের কাছে তাঁকে একজন আস্থাভাজন স্বাস্থ্যকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর বদলিতে এলাকাবাসী এক দক্ষ ও নিবেদিতপ্রাণ স্বাস্থ্যকর্মীকে হারাচ্ছে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাঁর কর্মজীবনের সাফল্য স্মরণ করেন এবং নতুন কর্মস্থলে তাঁর সাফল্য ও মঙ্গল কামনা করেন।

পরে বিমান চন্দ্র আচার্য্যকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

বিদায় বক্তব্যে বিমান চন্দ্র আচার্য্য বলেন, বুড়িরচরের মানুষের ভালোবাসা ও সহযোগিতা তিনি সবসময় মনে রাখবেন। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্যকর্মী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় কয়েকজন সেবাগ্রহীতা
স্থানীয় বাসিন্দা ফারুল বেগম বলেন, “আমরা অসুস্থ হলেই সবার আগে ছুটে আসতাম বিমান স্যারের কাছে। তিনি কখনো আমাদের ফিরিয়ে দেননি। দিন-রাত যেকোনো সময় ধৈর্য নিয়ে চিকিৎসা দিয়েছেন। এমন মানুষকে আমরা খুব মিস করব।”

আরেক সেবাগ্রহীতা আব্দুল কাদের বলেন, “বিমান স্যার শুধু একজন স্বাস্থ্যকর্মী নন, তিনি আমাদের পরিবারের একজন সদস্যের মতো ছিলেন। তাঁর আন্তরিকতা ও মানবিক আচরণ আমাদের সবসময় মুগ্ধ করেছে। আমরা তাঁর সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি