1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস পালিত, সমঅধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান

  • প্রকাশিত : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
নারীর মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাইবান্ধায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১২টায় বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ১নং রেলগেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, শিক্ষক নিশাত পারভীন বর্না, মাসুদা আক্তার, কলি রানী ও আশরাফি আশা প্রমুখ। বক্তারা ১৮৫৭ সালে নিউ ইয়র্কের সুতা কারখানার নারী শ্রমিকদের আন্দোলনের ইতিহাস ও ১৯১০ সালে ক্লারা জেৎকিনের প্রস্তাবের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দীর্ঘ লড়াইয়ের পর নারী দিবস স্বীকৃতি পেলেও আজও নারীরা তাদের পূর্ণ মর্যাদা ও সমঅধিকার অর্জন করতে পারেনি। সমাবেশে সারাদেশে অব্যাহত নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সেই সাথে বর্তমান প্রেক্ষাপটে মব ভায়োলেন্স, সাইবার বুলিং ও অনলাইনে নারী হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষেত-খামার ও বিভিন্ন কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের মজুরি বৈষম্য দূর করার জোর দাবি জানানো হয়। নেতৃবৃন্দ সামাজিক অবক্ষয় রোধে মাদক, জুয়া, পর্নোগ্রাফি, অপসংস্কৃতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া সমাবেশে ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বৈষম্যহীন ও সাম্যবাদী সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি