1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে আলোচনা সভা পালিত

  • প্রকাশিত : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১২২ বার পাঠ করা হয়েছে

মোঃ নাঈম সরকার, নাটোর প্রতিনিধি
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াই গ্রাম উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।রবিবার (৮ মার্চ ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ  নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নুরে আলম সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ উমিরুল ইসলাম, এ বি এম ইকবাল হোসেন রাজু, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করলেই একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি