জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়ায় ইত্তিফাকুল উলাম লি ইসলাহীল উম্মাহ এর উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
উপজেলা পরিষদ জামে মসজিদে অনুষ্ঠিত সোমবার ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইত্তিফাকুল উলামা লি ইসলাহীল উম্মাহ এর সভাপতি মুফতী জামালুদ্দীন,সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল হারুন, মুফতী মুজাহিদ, মুফতী আব্দুর রহমান, মুফতী সাব্বীর হোসেন এবং সংগঠনের বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন উক্ত সংগঠনের উপদেষ্টা সদস্য কাউনিয়া উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল লতিফ।
Leave a Reply