1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রামে কৃষকের বসতবাড়ি অগ্নিকান্ডে ভস্মীভূত, ক্ষতি তিন লক্ষাধিক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ওয়ার্ডের বৈলগ্রাম এলাকায় এক কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দ্বোতলা মাটির তৈরি বসতবাড়ির তিনটি ঘর পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত প্রায় ১টার দিকে হঠাৎ করেই কৃষক খলিলুর রহমানের বসতবাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এসময় পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
পরে খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে বাড়ির তিনটি ঘরসহ ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
ফায়ার সার্ভিস সূত্রে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।
এ ঘটনায় স্থানীয়রা জানান, আগুন লাগার সময় বাড়িতে থাকা লোকজন কোনরকমে প্রাণ নিয়ে বের হয়ে আসতে পারলেও ঘরের ভেতরের অধিকাংশ মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক খলিলুর রহমান বলেন, রাতের বেলা হঠাৎ আগুন দেখতে পাই। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আমরা শুধু প্রাণ বাঁচিয়ে বের হতে পেরেছি। ঘরের ভেতরে থাকা কাপড়চোপড় আসবাবপত্র সব পুড়ে গেছে। এখন আমরা একেবারে অসহায় হয়ে পড়েছি।
তিনি আরও বলেন, এই ঘরই ছিল আমাদের একমাত্র আশ্রয়। এত কষ্ট করে বানানো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেল। সরকারের সহযোগিতা পেলে আবার নতুন করে ঘর তুলতে পারতাম।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি