1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রাম খেজুর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা

  • প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত রাজকীয় খেজুর উপজেলার ৫টি ইউনিয়নের ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
১৪ই মার্চ (শনিবার) বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা প্রকপ্ল বাস্তবায়ন কর্মকর্তা সরদার মোঃ ফজলুল করিমের সঞ্চালনায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত উপহারের রাজকীয় খেজুর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা। ওই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মামুন আহম্মেদ প্রমুখ।
এছাড়াও ৪৪টি এতিমখানা ও মাদ্রাসার সভাপতি, সাধারণ সম্পাদক, মুহতামিমসহ সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলায় প্রাপ্ত ১৪কার্টুন খেজুর ৫টি ইউনিয়নের ৪৪টি এতিমখানা মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত রাজকীয় খেজুর প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি