1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

ঝালকাঠী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন তৃণমূল বিএনপিতে উচ্ছ্বাস

  • প্রকাশিত : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২১ বার পাঠ করা হয়েছে

সুগন্দা,ধানসিঁড়ি বিষখালী,গাবখান নদীবেষ্টিত ঝালকাঠী জেলার প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঝালকাঠী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন। রবিবার সরকার এক প্রজ্ঞাপন জারি করে তাকে এ দায়িত্ব প্রদান করে।

ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক পদে কেন্দ্রীয় বিএনপি এবং ঝালকাঠী জেলা বিএনপির স্থানীয় অন্তত ৮ নেতার নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত মাঠের ত্যাগ,দলকে সুসংগঠিত করা সহ কর্মী বান্ধব নেতা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন কে দায়িত্ব দেওয়া হয়। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের ত্যাগীদের মুল্যয়নের যে অঙ্গিকার ব্যক্ত করেছেন তাহার বহিপ্রকাশ ঘটেছে ৪২ টি জেলায় ত্যাগী নেতাদের প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে বলে মনে করেন ঝালকাঠি জেলার তৃণমুলের নেতাকর্মীরা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনে তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় ঝালকাঠি জেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে এবং নতুন প্রশাসককে অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট দিতে দেখা গেছে দলীয় নেতাকর্মীদের।

ঝালকাঠি জেলা বিএনপিকে শক্তিশালী করতে দায়িত্ব পালনকালে নানা প্রতিকূলতার মধ্যেও ৩২ টি ইউনিয়ন ৩ো৬ টি ওয়ার্ড এবং ৬ ইউনিটের সম্মেলন সফলভাবে সম্পন্ন করা, আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের পাশে থাকা এবং দিকনির্দেশনা দেওয়ার কারণে ঝালকাঠি জেলার বিএনপি এবং সকল পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তার একটি আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে।

নিয়োগ পাওয়া প্রশাসক এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন এ বিষয়ে বলেন বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি সরকার প্রধান হওয়ার পুর্বে ত্যাগী নেতা কর্মীদের মুল্যায়ন করার যে অঙ্গিকার করেছিলেন তার বাস্তবায়ন তিনি করে যাচ্ছেন। তার দূরদর্শী নেতৃত্বে দেশের মানুষের যেমনি কল্যাণ নিশ্চিত হচ্ছে তেমনি বিগত ১৭ বছর দলের নির্যাতিত নিপিড়ীত রাজপথে থাকা নেতাকর্মীদের মুল্যায়ন হবে। আমি তৃণমুল বিএনপির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন হোসেন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, যোগ্য ও পরীক্ষিত নেতা এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন কে দায়িত্ব দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা অনুপ্রাণিত হয়েছেন।

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, “ ঝালকাঠি জেলা বিএনপির রাজনীতিতে অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেনের ব্যাপক অবদান রয়েছে। ফ্যাসিষ্ট আওয়ামী লীগের শাসনামলে অসংখ্যবার হামলা-মামলা ও নির্যাতনের শিকার হলেও তিনি আন্দোলন-সংগ্রামে কখনও পিছপা হননি। ঝালকাঠি জেলার তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি একজন প্রিয় নেতা।”

তিনি আরও বলেন, এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেনের এই নিয়োগে ঝালকাঠি জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আনন্দিত। তারা তাকে উচ্ছ্বাসের সঙ্গে অভিনন্দন জানিয়েছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও দমন-পীড়নের মধ্যেও দলের প্রতি অবিচল আস্থা ধরে রেখেছেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন । কঠিন পরিস্থিতিতেও তিনি কীভাবে কর্মী-সমর্থকদের পাশে দাঁড়ানো যায়, সেই চেষ্টাই চালিয়ে গেছেন।
সাংগঠনিক দক্ষতার কারণে জেলা পরিষদের মত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রশাসক হিসেবে তার নিয়োগকে তৃণমূল নেতাকর্মীরা দলের ত্যাগী নেতাদের মূল্যায়নের দৃষ্টান্ত হিসেবে দেখছেন। এতে কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উচ্ছাস, উদ্দীপনা ও আশাবাদের সঞ্চার হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি