মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ রবিবার বগুড়া শহরের মহিলা কলেজ মোড়ে রিক্সা শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশিষ্ঠ ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন এর আর্থিক সহযোগিতায় তিনি (ছোটন) ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শিবলী সাদিক মানিক, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি এবং বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্য মুহাম্মাদ আবু মুসাসহ অন্যান্যরা।
Leave a Reply