1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

চরঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সোহাগ আহমেদকে দেখতে চান এলাকাবাসী

  • প্রকাশিত : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২০ বার পাঠ করা হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরইশ্বর ইউনিয়নবাসীকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা। ঈদের এই আনন্দঘন মুহূর্তে এলাকার উন্নয়ন, শান্তি ও কল্যাণে সৎ, দায়িত্বশীল ও মানবিক নেতৃত্বের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর প্রত্যাশার কেন্দ্রে রয়েছেন সমাজসেবক সোহাগ আহমেদ। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা, সামাজিক সমস্যা সমাধান এবং তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে তিনি স্থানীয়দের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ গণঅধিকার পরিষদ-এর রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ২০২০ সালে ছাত্র অধিকার পরিষদ হাতিয়া উপজেলা শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।পরবর্তীতে নোয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের ক্রীড়া সম্পাদক এবং সহসভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উপজেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তরুণ সমাজের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

এলাকাবাসীর দাবি, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় বিগত সময়ে তিনি একাধিকবার হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি জনগণের পাশে থেকে কাজ করে গেছেন বলে জানান স্থানীয়রা।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চরঈশ্বর ইউনিয়নের অনেকেই আশা প্রকাশ করেছেন—গণঅধিকার পরিষদ থেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সোহাগ আহমেদকে আগামী দিনে তাদের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান তারা।

ঈদের এই পবিত্র দিনে এলাকাবাসী মহান আল্লাহর কাছে দোয়া করেছেন—তিনি যেন সবাইকে সুস্থ রাখেন এবং এলাকার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। পাশাপাশি সকলকে জানানো হয়েছে আন্তরিক ঈদ শুভেচ্ছা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি