1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

হাতিয়ায় আলোর মশালের ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশিত : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৫৪ বার পাঠ করা হয়েছে

হানিফ উদ্দিন সাকিব,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
হাতিয়া উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশালের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার সোনাদিয়া চৌরাস্তা মাহমুদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সোনাদিয়া চৌরাস্তা ও চরচেঙ্গা এলাকার প্রায় শতাধিক পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আলোর মশালের সদস্যরা জানান, রাত পোহালেই ঈদ। কিন্তু অভাবের সংসারে অনেকেরই ঈদের আনন্দ উদ্‌যাপন করার সামর্থ্য নেই। তাই ঈদ সামগ্রী দিয়ে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আলোর মশাল। এবার ঈদ সামগ্রীতে লাচ্ছা সেমাই, চিনি, বাংলা সেমাই, সুজি, নুডলস, গুড়া-দুধ, সাগুদানা রয়েছে বলে জানান তারা।

আলোর মশালের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ঈদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোর মশালের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাইফুল মাসুম, সাবেক সভাপতি গিয়াসউদ্দিন, সোহেল রানা, উপদেষ্টা সাহাদাত হোসেন রাজা, রাজিব উদ্দিন, মো. সোহাগ উদ্দিন।

অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন সহ-সভাপতি মিশকাত আল মামুন, হুমায়ুন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহাদুর রহমান, প্রচার সম্পাদক রবিন উদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক অমিদ হাসান সোহাগ, কার্যকরী সদস্য সুমন হাওলাদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি