1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৭ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম গাইবান্ধা প্রতিনিধি 
গাইবান্ধায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৫ মার্চ) বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেতার রংপুরের উপস্থাপক সম্পাদেব এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা পরিষদের প্রশাসক ডাঃ ময়নুল হাসান সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, সিভিল সার্জন রফিকুজ্জামান, জেলা বিএনপির সাধারন সম্পাদক, মাহমুদুন নবী টিটুল, জামায়াতের সেক্রেটারি মোঃ জহুরুল ইসলাম বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ । 

বক্তারা, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় ১৯৭১ সালের কালরাতে পাকিস্তানি বাহিনীর ‘অপারেশন সার্চলাইট’-এ নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় । সভায় বক্তারা এই নৃশংসতাকে ইতিহাসের অন্যতম জঘন্যতম গণহত্যা হিসেবে আখ্যায়িত করে এর আন্তর্জাতিক স্বীকৃতির দাবি পু্র্নব্যক্ত করেন । দিবসটি জাতিসত্তার মূল ভিত্তি এবং তরুণ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে বিশেষ তাৎপর্য বহন করে । শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি