1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

৬ নং সেক্টরের প্রথম শহীদ লুৎফর রহমানের ৫৫ তম শাহাদাত বার্ষিকী পালন

  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১০২ বার পাঠ করা হয়েছে

মিলন হক, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৬ নং সেক্টরের প্রথম শহীদ লুৎফর রহমানের ৫৫ তম শহাদাত বার্ষিকী ২৮ মার্চ দিনব্যাপী নানা কর্মসূচীতে যথাযোগ্য মর্যাদায় পালন হয়েছে।
এ উপলক্ষে ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব ও শহীদ লুৎফর রহমান স্মৃতি পাঠাগার নানা কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল ফুলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ পাশে থাকা শহীদ লুৎফর রহমানের সমাধিতে পরিবারের সদস্যদের পুষ্পমাল্য অর্পন, মিলাদ ও দোয়া মাহফিল, উপজেলার প্রথম শহীদ মিনারে আলোচনা সভা, শহীদ পরিবারকে সম্মাননা প্রদান।
এতে বক্তব্য রাখেন শহীদ লুৎফর রহমানের একমাত্র ছেলে মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, কবি ও গল্পকার তমসুর হোসেন, চারণকবি আজিজুল হাকীম মন্ডল, কবি ও গল্পকার আব্দুল মান্নান আকন্দ, প্রধান মন্ত্রীর কার্যালয়ের কর্মচারী সিরাজুল ইসলাম, যুবদলনেতা আরিফুল ইসলাম আরিফ।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভপতি লোকমান হোসেন, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী নাজমুল ফেরদৌস লাভলুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, সাংবাদিক, সাধারন মানুষ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন ফুলবাড়ী কেন্দ্রীয় মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মোঃ ইব্রাহীম খলিল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মডেল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোশারফ হোসেন পেয়ারা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের উপদেষ্টা সাংবাদিক ইউসুফ আলী সংগ্রামী, সভাপতি সাংবাদিক ইউনুছ আলী আনন্দ, সাধারন সম্পাদক নাজমুল হুদা, কোষাধ্যক্ষ মিলন হক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি