1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় মহসড়কে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন

  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের অংশ হিসেবে পলাশবাড়ী টু গাইবান্ধা(আর ৫৫৫) আঞ্চলিক মহাসড়কে বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে এই বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়।

গাইবান্ধা সড়ক ও অধিদপ্তর(সওজ) এর নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এছাড়া আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সওজের উপ- বিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেনসহ অন্যরা।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে । পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিকল্পনায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যার মধ্যে উপকূলীয় চরাঞ্চল, বন, সড়ক-মহাসড়ক, নদী-খালের তীর এবং ব্যক্তিগত জমিতে স্থানীয় প্রজাতির দ্রুতবর্ধনশীল ও ঔষধি গাছ রোপণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি