1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ার ইউপি সদস্য ও মহিলা সহ সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু : আহত ৪

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পাঠ করা হয়েছে

কাউনিয়ার ইউপি সদস্য ও এক মহিলা সহ পৃথক সড়ক দূর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে উপজেলার শহীদবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মহির উদ্দিন(৪২)রংপুর শহরের মর্ডান মোড়ে বুধবার রাত পৌনে ১১টার দিকে মটরসাইকেল দূর্ঘটনায় পতিত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাত ১১টার দিকে মারা যায়। অপরদিকে ব্যাটারি চালিত অটো ও ট্রাকটারের মধ্যে সংঘর্ষে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মীরবাগ কলেজ গেটের সামনে এক মহিলা নিহত হয়েছে এবং আহত হয়েছে আটোর ৪ যাত্রী। থানা সূত্রে জানাগেছে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মীরবাগ কলেজ গেটের সামনে একটি মাটি বোঝাই ট্রাকটারের সাথে ব্যাটারী চালিত অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটলে রাশেদা বেগম(৪৫) নামের এক মহিলা ঘটনা স্থলেই প্রাণ হারায়। তিনি বালাপাড়া ইউনিয়নের খোখাতী গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী। এছাড়াও ব্যাটারি চালিত অটোতে থাকা যাত্রী একই গ্রামের তছর উদ্দিনের পুত্র জাহেদুল ইসলাম (৫০) মুসলিম উদ্দিনের পুত্র আব্দুর রশিদ (৫৫) জিল্লুর রহমানের স্ত্রী সোনালী বেগম(৫০) গুরুতর আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়েছে।কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি নজমুল হক এক মহিলার মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি