জহির রায়হান কাউনিয়ায় (রংপুর) প্রতিনিধিঃ
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি মাতা লাকা,ওয়াল মুলক, লা শারিকা লাক। এই তাকবির ধ্বণিতে কাউনিয়া উপজেলা হাজী কল্যান সংস্থার আয়োজনে শনিবার হজ¦ প্রশিক্ষণ ও হাজী সমাবেশ ২০২৬ বড়ুয়াহাট আরাফাতিয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়।হজ¦ প্রশিক্ষণ ও হাজী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা অধ্যক্ষ আলহাজ্ব সেকেন্দার আলী, জামায়াতে ইসলাম উপজেলা আমির আলহাজ¦ আঃ সালাম সরকার, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, ইউপি সদস্য তবারক আলী, আঃ হাই, আলহাজ¦ ফজলুল হক, আলহাজ¦ আঃ সুবহান, আলহাজ¦ হায়দার আলী, মাদ্রাসার দাতা সদস্য আলহাজ¦ মজিবুর রহমান, হজ¦ যাত্রী ও কাউনিয়া প্রেস ক্লাব সভাপতি শাহ মোবাশে^রুল ইসলাম রাজু। হাজি কল্যান সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সৈনিক মোঃ সাইদুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাজি কল্যান সংস্থার সাধারন সম্পাদক আব্দুল হক, আলহাজ¦ আব্দুস সোবহান, আমজাদ হোসেন, আলহাজ¦ মজিবর রহমান প্রমূখ। প্রশিক্ষন প্রদান করেন হজ¦ গাইড ইসলামিক ফাউন্ডেশন রংপুর, আলোচক বাংলাদেশ বেতার রংপুর মাওলানা মোঃ শামিমুল ইসলাম, অবসর প্রাপ্ত ডিপিও নাজির আহমেদ, হজ¦ ও ওমরা প্রশিক্ষক আলহাজ¦ হাবিবুর রহমান। সমাবেশে প্রায় দুইশতাধিক হাজী অংশ গ্রহন করেন। এবার কাউনিয়া থেকে ৩৮জন হাজী হজ¦ব্রত পালন করতে সৌদি আরব যাবেন। নবী করিম (সাঃ) হাজীগণের মর্যাদা সম্পর্কে বলেন, হে আল্লাহ তুমি হাজীগণকে ক্ষমা করে দাও এবং হাজীগণ যাদের জন্য দোয়া করেন, তাদেরকেও ক্ষমা করে দাও।
Leave a Reply