1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় ব্র্যাকের বীজ আলু উৎপাদন বৃদ্ধির কলা কৌশল বিষয়ে কর্মশালা

  • প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ
ব্র্যাক সিড অ্যান্ড এ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে বীজ আলুর উৎপাদন বৃদ্ধির জন্য আথুনিক উৎপাদন কলা কৌশল নিয়ে কৃষক প্রশিক্ষণ কর্মশালা রবিবার সকাল ১১টায় হারাগাছ ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী রায় বলেন আধুনিক প্রযুক্তি ব্যবহার ছাড়া কৃষি কে লাভজনক ও বাণিজ্যিকীকরণ করা সম্ভব নয়, উত্তম বীজ রোপন, সুষম সার ব্যবস্থাপনা ও ক্ষেতের সঠিক পরিচর্যা মাধ্যমে আলুর উৎপাদন বহুগুণে বৃদ্ধি করা সম্ভব।বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা,উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল-আমিন,
ব্র্যাকের রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ রাশেদুল ইসলাম, মনিটরিং অফিসার নাজমুল হোসেন, বক্তব্যে রাখেন টেরিটরি সেলস অফিসার হারুন -অর- রশিদ, ফাইজা তানজিম, ব্র্যান্ড প্রমোটার নাজমুল হক,ব্র্যাক ডিলার হাবিবুর রহমান, বীজ ও সার ডিলার ফিরোজ শাহ প্রমূখ।
বক্তৃতারা বলেন বর্তমান কৃষিতে টেকসই উৎপাদন নিশ্চিত করতে উন্নত আলু বীজ রোপন করা জরুরি এবং কৃষকদের আধুনিক প্রযুক্তির দিকে আরো বেশি মনোযোগী হওয়ার আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি