1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নওগাঁয় নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১০৯ বার পাঠ করা হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় কিছু ডিলার ও খুচরা বিক্রেতার বিরুদ্ধে।

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি সিলিন্ডারে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষ বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো আর্থিকভাবে চাপে পড়ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বাজারে এলপিজির চাহিদা বেশি থাকায় কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগকে কাজে লাগিয়ে অতিরিক্ত দাম আদায় করছেন। অনেক ক্ষেত্রে দোকানে মূল্য তালিকা টানানো থাকলেও তা মানা হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কয়েকজন বিক্রেতা দাবি করেন, পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বেড়ে যাওয়ায় তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি করা সম্পূর্ণ অবৈধ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সচেতন মহল দ্রুত বাজার মনিটরিং জোরদার ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন, যাতে ভোক্তারা ন্যায্য মূল্যে এলপিজি কিনতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি