1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়ায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বগুড়ায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়াতে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।
সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, সড়ক নিরাপত্তা, মাদকবিরোধী কার্যক্রম, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ স্থানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বিত কার্যক্রম জোরদার করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, মাদক ও কিশোর অপরাধ দমনে বিশেষ উদ্যোগ গ্রহণ এবং জনগণের সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।সভা শেষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও জনবান্ধব প্রশাসনিক কার্যক্রম জোরদারে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি