1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় উৎসব মূখর পরিবেশে বাংলা নববর্ষ পালন

  • প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান,কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। মঙ্গলবার দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়। বর্ষবরণের অংশ হিসেবে বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-ইলিশের আয়োজন উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নৃত্য, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাঙালির আদি সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলেন।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতির সাথে পরিচিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছর শুরু হোক নতুন প্রত্যয়ে। সকল ভেদাভেদ ভুলে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতির কাউনিয়া গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি