1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

জিমে যাওয়ার গুরুত্ব জানালেন জাতীয় বডি বিল্ডিং চ্যাম্পিয়ন সারোয়ার হোসেন

  • প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পাঠ করা হয়েছে

সুস্থ ও কর্মক্ষম জীবনযাপন নিশ্চিত করতে নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় বডি বিল্ডিং প্রতিযোগিতার ৭৫ কেজি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনকারী সারোয়ার হোসেন।শনিবার (১৮ এপ্রিল) রংপুরের পীরগাছার মেডিকেল মোড়ে অবস্থিত ট্রিপল আর পাওয়ার ফিট জিম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ রয়েছে, যেগুলোর প্রতিটির আলাদা আলাদা কাজ। এসব অঙ্গকে সুস্থ ও সচল রাখতে নিয়মিত শরীরচর্চা অত্যন্ত জরুরি। তাই প্রত্যেক মানুষেরই জিমে যাওয়া উচিত।তিনি আরও বলেন, জিম মানেই শুধু বডি বিল্ডিং নয়। অনেকেই মনে করেন জিমে গেলে শুধু পেশি বড় করতে হয়, বিষয়টি এমন নয়। জিম হচ্ছে একটি পূর্ণাঙ্গ ফিটনেস সেন্টার—এখানে ওজন নিয়ন্ত্রণ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, হৃদযন্ত্র সুস্থ রাখা, এমনকি মানসিক চাপ কমানোর জন্যও ব্যায়াম করা হয়। নিয়মিত ব্যায়াম শরীরকে যেমন সুস্থ রাখে, তেমনি আত্মবিশ্বাসও বাড়ায়।এদিন তার আগমন উপলক্ষে জিমে একটি বিশেষ ফিটনেস সেশন আয়োজন করা হয়। সেখানে উপস্থিত তরুণ-তরুণী ও ফিটনেসপ্রেমীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং তিনি সেগুলোর উত্তর দেন। সঠিক ডায়েট প্ল্যান, ব্যায়ামের নিয়ম, বিশ্রামের গুরুত্ব এবং নতুনদের জন্য ধীরে ধীরে শুরু করার পরামর্শ দেন তিনি।ট্রিপল আর পাওয়ার ফিট জিমের কর্ণধার শাহ রাকিব বলেন, সারোয়ার হোসেন আমাদের গর্ব। তার মতো একজন সফল অ্যাথলেটের উপস্থিতি আমাদের জিমের সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস।উল্লেখ্য, সারোয়ার হোসেনের বাড়ি রংপুর শহরের জুম্মাপাড়ায়। দীর্ঘ ১৪ বছর ধরে তিনি ফিটনেস ও বডি বিল্ডিং নিয়ে কাজ করছেন এবং বিভিন্ন পর্যায়ে একাধিক সাফল্য অর্জন করেছেন। তার এই অর্জন তরুণ সমাজকে শরীরচর্চায় আগ্রহী করে তুলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি