1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পঞ্চগড়ে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু, আওতায় ১ লাখ ২০ হাজার শিশু

  • প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। জেলার প্রায় ১ লাখ ২০ হাজার শিশুকে এই কর্মসূচির আওতায় টিকা প্রদান করা হবে। এ লক্ষ্যে প্রস্তুতির অংশ হিসেবে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় পৌরসভার সভাকক্ষে আয়োজিত এই সভায় পৌরসভা পর্যায়ের শিক্ষক, ধর্মীয় নেতা ও কমিউনিটি লিডাররা অংশ নেন। টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে তাদের ভূমিকা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক সীমা শারমিন। তিনি বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সিভিল সার্জন মিজানুর রহমান বলেন, নির্ধারিত বয়সসীমার সকল শিশুকে টিকার আওতায় আনার জন্য সচেতনতা বৃদ্ধি জরুরি। তিনি অভিভাবকদের সহযোগিতা কামনা করেন এবং কোনো শিশু যাতে বাদ না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।

এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিনও বক্তব্য রাখেন। তিনি বলেন, টিকাদান কর্মসূচি সফল করতে স্থানীয় পর্যায়ে সকল শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততা প্রয়োজন।

সংশ্লিষ্টরা জানান, আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে এই টিকাদান কার্যক্রম চলবে ১০ মে পর্যন্ত। জেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, হাম ও রুবেলা একটি সংক্রামক রোগ, যা শিশুর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তাই এই টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি