মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় চিটাগাং নূর হোটেল ও রেস্টুরেন্টের তৃতীয় শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা শহরতলীর বনানী বাস স্ট্যান্ডের গন্ডগ্রাম রোডে দোয়া মাহফিল ও ফিতা কাটার মধ্যে দিয়ে এ শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। ফিতা কেটে শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও স্বত্বাধিকারী আলহাজ্ব ডাক্তার মোঃ শাহানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এম ডি মোঃ ওমর ফারুক রাব্বি।আরো উপস্থিত ছিলেন ভাই পাগলা মজার মসজিদের খতিব আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম,মোঃ হাসানুর রহমান মনা,মোঃ নুর রহমান লিটু,১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাঈদ,১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাজু আহমেদ,বগুড়া হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিলন হোসেন প্রমূখ।
Leave a Reply