1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আদিতমারীতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নন ফুড আইটেম বিতরণ

  • প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পাঠ করা হয়েছে

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
লাললমনিরহাট আদিতমারীতে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নন ফুড আইটেম বিতরণ করা হয়।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হররুমে,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট ইউনিটের উদ্যেগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নন ফুড আইটেম ২০২৬ বিতরণ করেন আদিতমারী-কালিগঞ্জ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। রেড ক্রিসেন্ট সোসাইটি যুব প্রধান আজিজুর রহমানের সঞ্চালনেরঅন্যদের মধ্যে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম, অ্যাডভোকেট আফরোজা জিনাত রোজি, রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা কর্মকর্তা ইলিয়াস আহমেদ প্রমূখ।অনুষ্ঠানে এ সময় আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক,সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হবি,সাবেক যুগ্ন আহবায়ক নাদিরুল ইসলাম মানিক উপস্থিত ছিলেন।আদিতমারীতে ৪০ জন ক্ষতিগ্রস্ত ও কালিগঞ্জে ৬০ ক্ষতিগ্রস্ত প্রত্যক পরিবারকে গোসলের সাবান ১২টি,কাপড় ধোয়ার সাবান ৮টি,স্যানেটারী প্যাড ১ প্যাকেট,টয়লেট টিস্যু ৫টি রোল,টয়লেট ব্রাশ ১টি,নেইল কাটার (নখ কাটার যন্ত্র)১টি,টুথ পেস্ট ২টি,টুথ ব্রাশ ৫টি,হ্যান্ড ওয়াশ (হাত ধোয়ার তরল সাবান) ১টি,হ্যান্ড ওয়াশ রিলিফ প্যাক ২টি,নারিকেল তেল ১ বোতল,চিরুনী ১টি,তােয়ালে ১টি,তারপলিন ১টি,ওয়াটার জেরিক্যান ২টি ও শেল্টার টুল কিটস ১টিসহ ১৬ আইটেমের হাইজিন পার্সেল প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি