1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

  • প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
মশাবাহিত ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে গাইবান্ধা পৌরসভার ঘাঘট লেকে সপ্তাহব্যাপী কঁচুরিপানা অপসারণ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।শনিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে ও গাইবান্ধা পৌরসভার সহযোগিতায় সদর ভুমি অফিসের সামনে এই ঘাঘট লেকের কঁচুরিপানা অপসারন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়।এতে উপস্থিত থেকে অভিযানটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার, পৌর প্রশাসক মোহাম্মদ মুশফিকুর রহমান, সহকারী কমিশনার(এনডিসি) সাব্বির আহম্মেদ, সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশিদ সহ অন্যরা।অভিযানটিতে বেসরকারি সংস্থা গনউন্নয়ন কেন্দ্র, এসকেএস, ওয়ার্ড ভিশন, পদক্ষেপ, ফ্রেন্ডশিপ, আর এইচ ষ্টেপের শতাধিক কর্মকর্তা ও কর্মচারীরা সেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করে।উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা,ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের বাসার আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি