মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) আদিতমারী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ ইফতেখার হোসেন খাঁন।আয়োজকরা জানান, হাম রুবেলায় শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকি ও আক্রান্ত হচ্ছেন। তারা আরো জানান,৫ বছর বয়স পর্যন্ত শিশুদের এ টিকার আওতায় আনা হয়েছে।এসময় উন্মুক্ত আলোচনায় আদিতমারী থানার ওসি নাজমুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার আজিজুল হক, সমাজসেবা কর্মকর্তা সাইফুল্লাহ আল মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।
Leave a Reply