1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে কাউনিয়ায় সাংবাদিক সমাজের মানববন্ধন ও সমাবেশ

  • প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৮৪ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান,কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ
রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সভাপতি সাংবাদিক সালেকুজ্জামান সালেকের সঙ্গে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ সফিউর রহমানের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে কাউনিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকাল ৩ টায় কাউনিয়া বাসস্ট্যান্ড ট্রাফিক বক্সের সামনে কাউনিয়া সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা অংশ নেন।প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাউনিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সহ-সভাপতি সারওয়ার আলম মুকুল, মিজানুর রহমান মিটুল, জাহিদুল ইসলাম জসিম,সাংবাদিক এম এ হক আকরাম হোসেন, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়, সিনিয়র সহ-সভাপতি আকরাম হোসেন অরেঞ্জ, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,যুগ্ন সম্পাদক জহির রায়হান, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ক্যাশিয়ার আমজাদ হোসেন, আসাদুজ্জামান শাহীন,আতিকুল ইসলাম, ইব্রাহিম শেখ,রিপোর্টাস ক্লাবের আসলাম খান, সাংবাদিক লায়নসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।বক্তারা রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত তার অপসারণের দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের মর্যাদা ক্ষুণ্ন ও অসাদ আচরণ মেনে নেওয়া হবে না। দাবি আদায় না হলে রংপুরের সাংবাদিক সমাজের সাথে কাউনিয়ার সাংবাদিক সমাজ একত্বা ঘোষণা করে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি