1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রামে প্রবীণ সাংবাদিক মহসিনের মৃত্যুতে শোকাহত সাংবাদিক মহল

  • প্রকাশিত : শনিবার, ২ মে, ২০২৬
  • ৬৩ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে প্রবীণ সাংবাদিক মহসিন আলী সরকার মৃত্যুবরণ করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭২) বছর। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহল সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মহসিন আলী তিনি দীর্ঘদিন ধরে পেশাগত নিষ্ঠা ও সততার সঙ্গে আজ ও আগামীকাল প্রতিকায় কর্মরত ছিলেন । এ ছাড়াও তিনি নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য হিসেবে ছিলেন।জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় ৩০ এপ্রিল বিকেলে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার বাড়ি নন্দীগ্রাম উপজেলার চাকলমা গ্রামে। তিনি ওই কিশমোতুল্লাহর পুত্র। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, পরিশ্রমী ও সৎ চরিত্রের মানুষ।তার মৃত্যুতে নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সাংবাদিক মহল মনে করছেন, তার মৃত্যুতে স্থানীয় সংবাদ অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি