1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়া টেপামধুপুরে আশার শিক্ষা কর্মসূচি প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১০৯ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
বিশ্বের স্বনামধন্য প্রতিষ্ঠান বেসরকারি উন্নয়ন সংস্থা আশার নিজস্ব অর্থায়নে পরিচালিত শিক্ষা কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা রবিবার ও সোমবার সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত আশা টেপা মধুপুর ব্রাঞ্চ অফিস কার্যালয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। আশা শিক্ষা অফিসার পিয়াস আহমেদ এর নির্দেশনায় রংপুর জেলায় আশা শিক্ষা কর্মসূচি পরিচালিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ১০ জন শিক্ষা সেবিকা ও ১ জন শিক্ষা সুপারভাইজার অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আশা শিক্ষা অফিসার পিয়াস আহমেদ,সার্বিক সহযোগিতা ছিলেন সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সাহিনুর আলম ও শিক্ষা সুপারভাইজার মোঃ ফারুক আহমেদ। আশা’র নিজস্ব অর্থায়নে পরিচালিত আশা শিক্ষা কর্মসূচি বেকারত্ব দূরীকরণে, প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীর ঝড়ে পড়া রোধে ও দক্ষ মানব সম্পদ গঠনে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। আশা শিক্ষা কর্মসূচি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সারাদেশে আশা’র ৫০০টি ব্রাঞ্চে আশা শিক্ষা কর্মসূচি শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। যার আওতায় রয়েছে ৫০০ জন শিক্ষা সুপারভাইজার ও ৫০০০ জন শিক্ষা সেবিকা। ৫০০ জন শিক্ষা সুপারভাইজার ও ৫০০০ জন শিক্ষার সেবিকার মাধ্যমে সারা দেশের প্রায় তিন লক্ষ শিক্ষার্থী এই শিক্ষণ সহায়তা সুবিধা ভোগ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি