1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

দাবি আদায়ে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৯ বার পাঠ করা হয়েছে

মোঃ মেরাজুল ইসলাম, রংপুর প্রতিনিধি:
রবিবার ( ৩ মে ) দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে শ্রমিকরা অভিযোগ করেন, গত দুই বছর ধরে ইউনিয়নের একটি প্রভাবশালী মহল সন্ত্রাসী কায়দায় চাঁদাবাজি করে আসছে এবং সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার হরণ করছে। তারা অবিলম্বে সাধারণ সভার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান।কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও সিনিয়র ড্রাইভার মুকুল মিয়া। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত। শ্রমিকদের অধিকার নিয়ে কেউ কথা বলছে না। দ্রুত নির্বাচন না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।আরেক শ্রমিক নেতা নুর হোসেন বলেন, “ইউনিয়নকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছে। শ্রমিকদের কণ্ঠরোধ করা হচ্ছে। আমরা ন্যায্য ভোটাধিকার চাই।মতলুবুর রহমান মতলুব অভিযোগ করে বলেন, “দুই বছর ধরে নির্বাচন হচ্ছে না। একটি গোষ্ঠী জোর করে সংগঠন নিয়ন্ত্রণ করছে।এদিকে শ্রমিক ইউনিয়নের দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধ ও অচলাবস্থার প্রেক্ষিতে প্রশাসন হস্তক্ষেপ করেছে। বিভাগীয় শ্রম দপ্তর, রাজশাহী থেকে পাঠানো এক সরকারি চিঠিতে দ্রুত সাধারণ সভা আয়োজন ও নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।চিঠিতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সাধারণ সভা ও নির্বাচন না হওয়ায় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং শ্রমিকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে দ্রুত সভা আয়োজন এবং নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে।উপস্থিত নেতৃবৃন্দ বলেন,,১০ তারিখের মধ্যে সাধারণ সভা এবং নির্বাচনের তারিখ ঘোষণা না করলে,কঠোর আন্দেলন গড়ে তোলা হবে।উল্লেখ্য, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক ঐক্য পরিষদের দায়ের করা একটি রিটের প্রেক্ষিতে বিভাগীয় শ্রম দপ্তর এই নির্দেশনা জারি করেছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি