1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় সাপ্তাহিক ‘প্রত্যাশার আলো’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৩৩ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলা থেকে ২০১৫ সালে প্রকাশিত চার রঙ্গা সাপ্তাহিক ‘প্রত্যাশার আলো’ পত্রিকার ১১ বছর পূর্তি ও ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল সোমবার (০৪ মে) উপজেলার রেজিস্ট্রি অফিস মসজিদ প্রাঙ্গণে বিকালে অনুষ্ঠিত হয়।সাপ্তাহিক ‘প্রত্যাশার আলো’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফা ফুড প্রডাক্টসের স্বত্বাধিকারী মোঃ আতাউর রহমান। বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সমাজসেবক আলহাজ¦ ইদ্রিস আলী (বিডিআর), কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। এছাড়া ও উপস্থিত ছিলেন সাপ্তাহিক ‘প্রত্যাশার আলো’র স্টাফ রিপোর্টার আব্দুস সালাম, শরিফুল ইসলাম, বিজ্ঞাপন ব্যবস্থাপক জহির রায়হান, সাংবাদিক আশরাফুল হাবিব তুষার, আমজাদ হোসেন, জসিম সরকার, আতিকুল ইসলাম, ইব্রাহিম আলী, সজিব মিয়া, আনোয়ার হোসেন, লায়ন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা পত্রিকার সার্বিক উন্নতি ও সফলতা কামনা করেন। পরে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দো পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আফজাল হোসেন। যেখানে পত্রিকার উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়া। দোয়া শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি