1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

তারাগঞ্জে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৪৯ বার পাঠ করা হয়েছে

রংপুরের তারাগঞ্জ উপজেলার চিকলীর বাজার শাখায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে ৪ঠা মে সোমবার, এক দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের দোড়গোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়।

উক্ত চক্ষু পরীক্ষা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তারাগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোহাম্মদ মোনাব্বর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্র্যাকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “সাধারণ মানুষের চোখের চিকিৎসা ও অন্ধত্ব দূরীকরণে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সময়োপযোগী। মানবিক সেবা নিয়ে জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমি ব্র্যাক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”

অনুষ্ঠানে ইউএনও মহোদয় আরও জানান, এ ধরনের ক্যাম্প সাধারণ মানুষের অনেক উপকারে আসে। তিনি আগামীতে তারাগঞ্জ উপজেলা ক্যাম্পাসে অনুরূপ একটি চক্ষু পরীক্ষা ক্যাম্প আয়োজনের বিশেষ আগ্রহ প্রকাশ করেন এবং ব্র্যাককে এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স(দাবি) রংপুর-২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জনাব মোস্তাফিজার রহমান, রংপুর জেলা সমন্বয়কারী(বিডিসি) জনাব গোলাম মোস্তফা, তারাগঞ্জ এলাকার এলাকা ব্যবস্থাপক জনাব ওয়াসিম আকরাম সহ স্থানীয় কর্মকর্তা, চিকিৎসক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্যাম্পে আগত কয়েকশ মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং বিনামূল্যে চশমা প্রদান করা সহ যাদের চোখের সানি অপারেশনের প্রয়োজন, বিনামূল্যে চোখের সানি অপারেশনের ব্যবস্থা করা হয়। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তারা নিয়মিত এ ধরনের স্বাস্থ্যসেবামূলক কাজ অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি