1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নওগাঁর আত্রাইয়ে নদীর পানি বাড়ছে,পাকা ধান নিয়ে উদ্বেগে কৃষক

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৫৫ বার পাঠ করা হয়েছে

মোঃ ফিরোজ আহম্মেদ,নওগাঁ জেলা প্রতিনিধি:
উজানের ঢল ও হঠাৎ পানি বৃদ্ধিতে আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে শত শত একর পাকা বোরো ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

গত কয়েকদিন ধরে উজান থেকে নেমে আসা পানিতে ছোট যমুনা ও আত্রাই নদীর পানি দ্রুত বাড়ছে। ফলে বড় কালিকাপুর, হরপুর, রসুলপুর ও জাতোপাড়াসহ নিচু এলাকার মাঠে পানি ঢুকতে শুরু করেছে। রক্তদহ বিলের পানিও বৃদ্ধি পেয়ে জামগ্রাম খাল হয়ে আশপাশের ফসলি জমিতে ছড়িয়ে পড়ছে।

ক্ষেতের ধান রক্ষায় কৃষকরা দলবদ্ধ হয়ে স্বেচ্ছাশ্রমে বাঁশ, কাঠ ও বালুর বস্তা দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ ও ভাঙন ঠেকাতে কাজ করছেন।

স্থানীয় কৃষকরা জানান, বৈরী আবহাওয়ায় ধান কাটতে না পারায় বিপাকে পড়েছেন তারা। এর মধ্যে পানি ঢুকে পড়ায় ফসল হারানোর শঙ্কা আরও বেড়েছে।

উপজেলা কৃষি অফিস জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে স্লুইসগেট বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি