1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৯৬ বার পাঠ করা হয়েছে

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তে মেইন পিলার ৮৪১/৮এস এর ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি ভারতীয় ড্রোন যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে বাংলাদেশের ভুট্টা ক্ষেতে পড়ে যায়। ফলে, ভারতীয় বিএসএফ ড্রোন উদ্ধারে ঐ সীমান্তে টহল জোরদার করলে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে বারোটার দিকে মগলিবাড়ী সীমান্তে ড্রোন দিয়ে ভিডিও করার সময় এ ধরনের ঘটনা ঘটে। স্হানীয় সূত্রে জানা যায়, তিস্তা ব্যাটালিয়ন (৬১-বিজিবি) এর অধীনে বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা জিরোপয়েন্ট মগলিবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৪১/৮এস হতে বাংলাদেশের ১০ গজ অভ্যন্তরে ৯৮/হিমালয় ক্যাম্পের বিএসএফের টহল দলের সদস্যরা ড্রোন দিয়ে ভিডিও করার সময় সীমান্তের পাশের জমিতে কাজ করা এক ব্যক্তির মাথার ওপর দিয়ে যাওয়ার সময় ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ভুট্টা ক্ষেতে বিকট শব্দে আছড়ে পড়ে। পরবর্তীতে ঐ ব্যক্তি বিজিবিকে খবর দিলে ঘটনাস্থলে বিজিবি গিয়ে ড্রোনটি উদ্ধার করে।সীমান্তে থাকা স্হানীয়রা বলেন, সাড়ে বারোটার দিকে সীমান্ত পিলার ৮৪১/৮এস এর বাংলাদেশের অভ্যন্তরে একটি ড্রোন ভুট্টা ক্ষেতে আছরে পড়লে হিমালয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা ড্রোনটি খোঁজার চেষ্টা করে।ড্রোন যে বাংলাদেশের অভ্যন্তরে আছে সেটা তারা অস্বীকার করে টহল জোরদার করে ড্রোনটি উদ্ধারের চেষ্টা করে।এ বিষয়ে বিজিবি জানায়, মগলিবাড়ী সীমান্তে থাকা ড্রোনটি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি