1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

দুদকের গণশুনানি সফল করতে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে সভা

  • প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১২২ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি 
গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশন(দুদক) এর গনশুনানি উপলক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের আয়োজনে এবং গাইবান্ধা জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিভাগের উপ-পরিচালক(ডিডিএলজি) মুশফিকুর রহমান, দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাওন মিয়া, গাইবান্ধা জেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম আব্দুস সালাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অর্ধ শতাধিক গণমাধ্যমকর্মী। ঘন্টাব্যাপী মতবিনিময় সভায় দুদকের পক্ষ থেকে জানানো হয়,  আগামী ১১ মে গাইবান্ধা জেলা ইনডোর ষ্টেডিয়ামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হবে।  আরো বলেন, এই গনশুনানিকে ঘিরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১ টি, শহরের পাবলিক লাইব্রেরী সামনে ১ টি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) এর কার্যালয়ের সামনে ১ টি সহ মোট ৩ টি স্থানে অস্থায়ী অভিযোগ বক্স উম্মুক্ত স্থানে সচেতন নাগরিকদের জন্য বসানো হয়েছে। পাশাপাশি সাধারন জনগনের মাঝে লিফলেট বিতরণ, মাইকিং করা হচ্ছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুর্ণীতিগ্রস্থ কর্মকর্তাদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। গণশুনানিতে ভুক্তভোগীরা যাতে অভিযোগ নিয়ে আসতে পারে সে ব্যাপারে সকলকে কাজ করতে হবে।অপরদিকে গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে, দুদকের এই উদ্যোগ কে স্বাগত জানিয়ে জেলার সরকারি বিভিন্ন দপ্তরের নানা দুর্ণীতির অভিযোগ মৌখিক ভাবে অবহিত করা হয়। গণমাধ্যমকর্মীরা প্রত্যাশা করেন এই কার্যক্রমের ফলে দুর্ণীতি সম্পুর্ন ভাবে নির্মুল করা না গেলেও অনেকটা নিয়ত্রনে আসবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি