1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

অসহায়ের পাশে থাকা সেই তরুণই এখন মানুষের প্রত্যাশার নাম

  • প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৮৪ বার পাঠ করা হয়েছে

রংপুরের পীরগাছায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক আলোচনায় রয়েছেন হাবিবুর রহমান।তরুণ সমাজসেবক, সাংবাদিক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এই তরুণ বর্তমানে ছাওলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন হাবিবুর রহমান। তিনি “শিখা ফাউন্ডেশন” স্বেচ্ছাসেবী ও সমাজসেবা সংস্থা’র সাধারণ সম্পাদক হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালনা, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।পাশাপাশি তিনি দৈনিক সকালবেলা ও তিস্তা সংবাদের উপজেলা প্রতিনিধি এবং পীরগাছা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।নির্বাচনকে সামনে রেখে ছাওলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের খোঁজখবর নেওয়া, তরুণদের সঙ্গে উন্নয়ন ভাবনা ভাগাভাগি করা এবং এলাকার সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতোমধ্যেই ইতিবাচক সাড়া পড়েছে।স্থানীয় বাসিন্দা মাসুদ মিয়া জানান,হাবিবুর রহমান শুধু নির্বাচনের সময় মানুষের কাছে আসে না, সবসময় মানুষের পাশে থাকে। এলাকার অসহায় মানুষের জন্য তার কাজ সত্যিই প্রশংসনীয়।স্থানীয় নারী ভোটার রহিমা খাতুন বলেন,“মানুষের বিপদে-আপদে আমরা সবসময় তাকে পাশে পেয়েছি। একজন সৎ ও মানবিক মানুষ হিসেবে এলাকায় তার সুনাম রয়েছে।তরুণ ভোটার সোহেল রানা বলেন,বর্তমান সময়ে তরুণদের মধ্যে এমন সমাজসেবামূলক মানসিকতা খুব কম দেখা যায়। হাবিবুর রহমান তরুণ সমাজের আশা ও আস্থার প্রতীক হয়ে উঠেছেন।৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান বলেন,“মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রেরণা। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।স্থানীয় সচেতন মহলের মতে, একজন মানবিক, কর্মঠ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিবেদিত তরুণ হিসেবে হাবিবুর রহমান ইতোমধ্যেই সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তার ধারাবাহিক গণসংযোগ ও সামাজিক কর্মকাণ্ড এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি